বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মোহাম্মদ নুরুল ইসলাম স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু শনিবার

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক কক্সবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোহাম্মদ নুরুল ইসলাম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ উদ্বোধন হবে শনিবার (১৯ মার্চ)।

বেসরকারি স্বাস্থ্যসেবায় অন্যতম প্রতিষ্ঠান ইউনিয়ন হাসপাতালের পৃষ্ঠপোষকতায় ৩ দিনব্যাপি এই টুর্ণামেন্টের উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে) এর আয়োজনে কক্সবাজার প্রেস ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টটিতে ১৬টি দল অংশগ্রহণ করছে। ইতিমধ্যে খেলার সময়সূচি বিন্যাস করা হয়েছে।

খেলার সময়সূচি মতে, ১৯ মার্চ শনিবার সন্ধ্যা ৬ টায় প্রথম রাউন্ডে উদ্বোধনী দিন খেলবেন, ১ম ম্যাচ : রাসেল + বাবু বনাম চঞ্চল + মিজানুর (গ্রুপ- এ), ২য় ম্যাচ : হিরু + আরাফাত বনাম বাদশা + সাইফ (গ্রুপ- বি), ৩য় ম্যাচ : আজাদ + ফরাজ বনাম শাহদাত + গোলাম আরিফ (গ্রুপ- সি), ৪র্থ ম্যাচ : মুহিব + সাইফুল বনাম ছৈয়দ + কেফায়েত (গ্রুপ- ডি), ৫ম ম্যাচ : সুমন + মিন্টু বনাম জিয়াউল + জাহেদ (গ্রুপ- ই)।

দ্বিতীয় দিন ২০ মার্চ সন্ধ্যা ৬ টা থেকে খেলবেন, ৬ষ্ঠ ম্যাচ : কামরুল + ইউনুছ বনাম রাসেল + রুবেল (গ্রুপ- এফ), ৭ম ম্যাচ : মাহবুব + আইয়ুব বনাম তারেক + রহিদুল (গ্রুপ- জি), ৮ম ম্যাচ : লিপু + শিপু বনাম মুরাদ + মোর্শেদ (গ্রুপ- এইচ), দ্বিতীয় রাউন্ডের ৯ম ম্যাচ : গ্রুপ-এ জয়ী বনাম গ্রুপ- এইচ জয়ী (গ্রুপ-আই), ১০ ম্যাচ : গ্রুপ- বি জয়ী বনাম গ্রুপ- জি জয়ী (গ্রুপ-জে), ১১তম ম্যাচ : গ্রুপ-সি জয়ী বনাম গ্রুপ-এফ (জয়ী গ্রুপ-কে), ১২ তম ম্যাচ : গ্রুপ-ডি জয়ী বনাম গ্রুপ-ই জয়ী (গ্রুপ-এল)।

শেষ দিন ২১ মার্চ সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে সেমিফাইনালে খেলবে, ১৩তম ম্যাচ : গ্রুপ-আই জয়ী বনাম গ্রুপ-এল জয়ী (গ্রুপ-এম), ১৪তম ম্যাচ : গ্রুপ-জে জয়ী বনাম গ্রুপ-কে জয়ী (গ্রুপ-এন)। ফাইনাল খেলবে, ১৫তম ম্যাচ : গ্রুপ-এম বনাম গ্রুপ-এন।

সূচি অনুযায়ী খেলোয়াড়দের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক ফরহাদ ও সদস্য সচিব সুজাউদ্দিন রুবেল। এক বিবৃতিতে আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানিয়েছে, কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান আরিফ-উল-মওলাসহ অন্যান্যরা ৩দিন ব্যাপি খেলায় উপস্থিত থাকবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION