সোমবার, ২২ Jun ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শান্তি আলোচনার তুরস্কে পৌঁছেছে ইউক্রেনীয় প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছে উচ্চ পর্যায়ের ইউক্রেনীয় প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দিচ্ছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এবং দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান কর্মকর্তা মিখাইল পোডোলিয়াক। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

দুই সপ্তাহেরও বেশি সময় পর এই প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় বসছেন মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় এই বৈঠক শুরুর কথা রয়েছে।

তুরস্ক সফররত ইউক্রেনীয় প্রতিনিধি দল জানিয়েছে, তাদের শীর্ষ অগ্রাধিকার হলো একটি যুদ্ধবিরতি নিশ্চিত করা, যদিও এটি সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

তুর্কি কর্মকর্তাদের মতে, রাশিয়ার প্রথম চারটি দাবি পূরণ করা ইউক্রেনের পক্ষে খুব কঠিন নয়। এর মধ্যে প্রধান দাবি হলো, ইউক্রেনকে এটা মানতে হবে যে তাদের নিরপেক্ষ থাকা উচিত এবং ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করা উচিত নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতোমধ্যে এই বিষয়টি মেনে নিয়েছেন। বাকি দাবিগুলোতে বলা হয়েছে, ইউক্রেনকে একটি নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যাতে দেশটি রাশিয়ার জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। ইউক্রেনে রাশিয়ান ভাষার জন্য সুরক্ষা থাকতে হবে। আর ডি-নাজিফিকেশন বলে একটা ব্যাপার আছে।

বিবিসি বলছে, জেলেনস্কির জন্য রুশ সংজ্ঞার আলোকে ‘ডি-নাজিফিকেশন’ একটি আপত্তিকর বিষয় হয়ে দাঁড়াবে, যিনি নিজে ইহুদি এবং যার কিছু আত্মীয় হলোকাস্টে মারা গেছে। তবে আঙ্কারার বিশ্বাস, জেলেনস্কির জন্য এটি গ্রহণ করা যথেষ্ট সহজ হবে। তারা বলছে, সম্ভবত সব ধরনের নব্য-নাৎসিবাদের নিন্দা করা এবং তাদের দমনের প্রতিশ্রুতি দেওয়াই ইউক্রেনের জন্য যথেষ্ট হবে।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর ভাগ্য, সেই সঙ্গে ২০১৪ সালে রাশিয়া কর্তৃক দখলীকৃত ক্রিমিয়া নিয়ে আলোচনা হতে পারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION