সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

উখিয়ায় ১৩৬ জন রোহিঙ্গা আটক, ক্যাম্পে প্রেরণ

এমএ আজিজ রাসেল:
উখিয়ায় ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।  সোমবার (০৪ এপ্রিল) সকালে এ অভিযান চালানো হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ সনজুর মোরশেদ বলেন, রোহিঙ্গারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গারা নানা কৌশলে ক্যাম্প থেকে বের হচ্ছে। এমন অভিযোগ পেয়ে উখিয়া উপজেলার কয়েকটি  বাজারে আশেপাশে  অভিযান চালানো হয়।
এসময় ক্যাম্প হতে বের হয়ে বিভিন্ন জায়গা যাওয়ার সময়  ১৩৬  জন রোহিঙ্গােকে আটক করা হয়। আইনী প্রক্রিয়া শেষে আটকৃতদের ট্রানজিট  ক্যাম্পে প্রেরণ করা হয়।
এদিকে অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সুশীল মহল। তাঁদের প্রত্যাশা জেলাজুড়ে এই অভিযান অব্যাহত থাকুক।
উখিয়ার হলদিয়া পালংয়ের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, রোহিঙ্গারা কিভাবে ক্যাম্প থেকে বের হচ্ছে তা খতিয়ে দেখা দরকার। পাশাপাশি অভিযান আরও জোরদার করলে রোহিঙ্গাদের মনে ভীতি সৃষ্টি হবে। এতে তাঁরা আর ক্যাম্পের বাইরে যাওয়ার সাহস পাবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION