সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বুচার চেয়েও ভয়ংকর পরিস্থিতি বোরোদ্যাঙ্কায়: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের বুচার চেয়েও বোরোদ্যাঙ্কা শহরের পরিস্থিতি ‘অনেক বেশি ভয়ংকর’ বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টেলিগ্রামে ভিডিও বার্তায় তিনি বলেন, বোরোদ্যাঙ্কায় ধ্বংসস্তূপ অপসারণের কাজ শুরু হয়েছে। সেখানে আরও খারাপ পরিস্থিতি। রুশ দখলদারদের কাছ থেকে আরও বেশি নির্যাতনের শিকার হয়েছেন এখানকার বাসিন্দারা।

জেলেনস্কি আরও বলেন, বুচা থেকে বোরোদ্যাঙ্কা প্রায় ২৫ কিলোমিটার দূরে।

সম্প্রতি রুশ বাহিনী ইউক্রেনের বুচা ছেড়ে যাওয়ার পর ইউক্রেনীয় সেনারা শহরটিতে গণকবরের সন্ধান পায়। পথে পথে বেসামরিক নাগরিদের লাশ পড়ে থাকার দাবি করে কিয়েভ। জেলেনস্কি অভিযোগ করে বলেন, বুচায় গণহত্যা চালিয়েছে রুশ বাহিনী। তবে একে সাজানো নাটক বলে অবিহিত করেছে মস্কো।

রাজধানী কিয়েভের আশপাশ এবং চেরনেহিভ ছেড়ে গেছে রুশ যোদ্ধারা। মস্কো বলছে, তারা এখন ইউক্রেনের পূর্ব দিকে মনোযোগ দেবে। পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে ইতোমধ্যে সামরিক তৎপরতা বাড়িয়েছে রাশিয়া।

সূত্র: আল জাজিরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION