মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা যুবক খুন 

ভয়েস প্রতিবেদক:
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মজুরী বাবদ পাওনা টাকা দাবিকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। বুধবার বিকেলে উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে বলে ১৪ আর্মড  পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান।
নিহত জাহিদুল ইসলাম (২৩) উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকের মোহাম্মদ সলিমের ছেলে। সে রোহিঙ্গা ক্যাম্পে রাজমিস্ত্রী শ্রমিকদের সর্দার (শ্রমিকদের দলপতি) হিসেবে কাজ করত।
স্থানীয়দের বরাতে এসপি নাইমুল জানান, বুধবার বিকেলে  উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে রাজমিস্ত্রী শ্রমিকদের দলপতি জাহিদুল ইসলামের কাছে পূর্বের কাজের বকেয়া বাবদ টাকা চাইতে যায় ক্যাম্পটির রোহিঙ্গা শ্রমিক মোহাম্মদ সুলতান ও আনিছুর রহমানসহ আরো ৩/৪ জন। এসময় জাহিদুলের সঙ্গে তাদের তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে জাহিদুলকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে (জাহিদুল) উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে, নিহত জাহিদুল ইসলামের কাছ থেকে সুলতান ও আনিছুর রহমানসহ আরও কয়েকজন মজুরী বাবদ কিছু টাকা পাওয়া ছিল। এ নিয়ে বিরোধের জেরে হত্যাকান্ডটি ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলে জানান পুলিশ সুপার নাইমুল হক।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION