রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গা ক্যাম্প থেকে সয়াবিন তেল ও চিনিসহ আটক ১

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে  অবৈধভাবে মজুতের জন্য নিয়ে আসা সয়াবিন তেল, চিনি জব্দ করেছে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় ১ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১২ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

আটক ব্যক্তি হলেন, টেকনাফের পশ্চিম লেদা মৌলভী পাড়ার বাসিন্দা নুরুল কবির।

এসপি মো. তারিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় টেকনাফে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে মজুত করার জন্য গাড়িতে করে আনা হচ্ছিল সয়াবিন তেল ও চিনি। তল্লাশি চৌকিতে গাড়িটি আটকানো হয়। সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি জব্দ করা হয়।
আটক ব্যক্তি ও জব্দকৃত মালামালের ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ১৬ এপিবিএনের এই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION