রবিবার, ২১ Jun ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে জাহাঙ্গীর কবির (৫৯) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এবারের হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশি সৌদি আরবে মৃত্যুবরণ করলেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।
ডেথ সার্টিফিকেট সংযুক্ত করে এতে বলা হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, উক্ত হাজী ১১ জুন ২০২২ তারিখে ইন্তেকাল করেন।’ তবে কি কারণে মারা গেছেন সেটা জানানো হয়নি।
পিলগ্রিম সূত্রে জানা যায়, তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায়। তার পাসপোর্ট নম্বর A01012228।
সৌদি আরেবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। সেই অনুযায়ী বাংলাদেশি এই ব্যক্তির দাফন সৌদিতে সম্পূর্ণ হবে।
গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ১২ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৬৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪ হাজার ৩০৫ জন।
ভয়েস/আআ