রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি একজন নিহত

ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে  মো সেলিম নামে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।
বুধবার রাত ১২টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প ২-ওয়েস্ট এর সি ব্লকে এ ঘটনা ঘটে।  নিহত সেলিম একই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে।
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, বুধবার ১৫ জুন রাত ১২ টার দিকে ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ওয়েস্ট সি ব্লকে  কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে কথিত দুই বিবদমান সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। এতে মো সেলিম গুলিবিদ্ধ হয়। তাকে তাৎক্ষণিক পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার নাইমুল হক জানান, নিহত সেলিম কথিত আরসা গ্রুপের সদস্য। তবে স্হানীয় রোহিঙ্গারা জানিয়েছে নিহত সেলিম ক্যাম্পে রাত্রিকালীন পাহারাদার হিসেবে কাজ করতেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, উখিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এর আগে গত ৯ জুন রাতে উখিয়ার ১৮ নম্বর বালুখালী  ক্যাম্পে মো. আজিমুদ্দিন (৩৩) নামের একজন ব্লক হেড মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছিল রোহিঙ্গা সন্ত্রাসীরা। এসময় আরো এক মাঝি সহ দুই রোহিঙ্গা গুরুতর আহত হন।  মাঝি হত্যার এক সপ্তাহর মধ্যে আরো একজন স্বেচ্ছাসেবীকে হত্যা করলো রোহিঙ্গা দুর্বৃত্তরা।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION