সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা

ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ শাহ (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। বুধবার (২২ জুন) দিবাগত রাতে উখিয়া বালুখালী ৯৬ ব্লকে এ ঘটনা ঘটে। সম্প্রতি উখিয়া ক্যাম্পে দুই স্বেচ্ছাসেবকসহ তিন রোহিঙ্গা নিহত হয়েছিল সন্ত্রাসীদের গুলিতে।

রোহিঙ্গাদের বরাত দিয়ে উখিয়া থানার তদন্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে বলেন, ক্যাম্পে গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। লাশ উদ্ধারের পর কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এ বিষয়ে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নুরুল আমিন জানান, তার ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ শাহ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে খবর পেয়েছি তার সঙ্গে আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) জনগোষ্ঠীর দ্বন্দ্ব ছিল।

এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION