রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শ্রীলঙ্কায় গণবিক্ষোভ:প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েছে হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক:

গণবিক্ষোভে জ্বলছে শ্রীলঙ্কা। এরই মধ্যে হাজার হাজার বিক্ষোভকারীরা রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট গোটাবায়া রাজা পাকসের বাসভবনে ঢুকে পড়েছে। তার ঠিক আগেই প্রেসিডেন্টকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। গোটা দেশেই অগ্নিগর্ভ পরিস্থিতি। আর্থিকভাবে ধুঁকতে থাকা দেশের পথে পথে চলছে বিক্ষোভ। কাঁদানে গ্যাসের গোলা ছুড়েও থামানো যাচ্ছে না বিক্ষোভকারীদের।

শুক্রবার (৯ জুলাই) দুপুর থেকেই দ্বীপরাষ্ট্রের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। বাসে, ট্রেনে, গাড়িতে করে দলে দলে মানুষ আসতে থাকেন রাজধানী কলম্বোয়। বিপদ আঁচ করে শুক্রবার রাতেই প্রেসিডেন্ট রাজাপক্ষেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয় সেনা। প্রবল উৎকণ্ঠায় রাত কাটলেও জনতার ধৈর্যের বাঁধ ভাঙে সকালে। সব বাধা করে হাজার হাজার মানুষ কলম্বোয় রাজাপাকসের সরকারি প্রাসাদ ঘিরে ধরে। কাঁদানে গ্যাসের গোলা ছুড়ে, শূন্যে গুলি ছুড়েও তাদের রুখতে ব্যর্থ হয় পুলিশ। একটি অংশের দাবি, তাতেই আরও উত্তপ্ত হয় জনতা। এক সময় ব্যারিকেড ভেঙে স্রোতের মতো মানুষ ঢুকে পড়তে শুরু করেন প্রাসাদের মধ্যে।

এ সম্পর্কিত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা কেউ নেমে পড়েছেন রাজাপাকসের প্রাসাদের সুইমিং পুলে আবার কেউ ভিড় করেছেন রান্নাঘরে।

এদিকে রাজাপাকসের পদত্যাগ চেয়ে বিবৃতি দিয়েছেন তার দলেরই ১৬ জন এমপি। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। সব মিলিয়ে বিক্ষোভের আগুনে জ্বলছে শ্রীলঙ্কা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION