রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক:

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপে পালিয়ে যাওয়ার পর আবারো দেশটিতে ব্যপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে দ্বীপ রাষ্ট্রটিতে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ।

বুধবার (১৩ জুলাই) শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে একথা জানায়।

ডেইলি মিরর জানায়, প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ পুরো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। একই সঙ্গে তিনি দেশের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারির নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী কার্যালয় জানায়, দাঙ্গাকারীদের গ্রেপ্তার ও তারা যেসমস্ত গাড়িতে চলাফেরা করছে তা জব্দ করার জিন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন রনিল বিক্রমসিংহ।

সূত্র: ডেইলি মিরর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION