মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

‘সিজিপিএ’ পদ্ধতি বাতিলের দাবিতে কক্সবাজারে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

ভয়েস প্রতিবেদক:
মেডিকেল কলেজের পরীক্ষাব্যবস্থায় নতুন করে প্রণীত ‘সিজিপিএ’ পদ্ধতি বাতিল করে পুরোনো ‘ক্যারি অন’ পদ্ধতি বহালের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। যেখানে অংশ নেয় কক্সবাজার মেডিকেল কলেজের ১৪ ব্যাচের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিএমডিসির এই নতুন পদ্ধতি প্রচলনের কারণে চিকিৎসকদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আগের পদ্ধতিতে যেকোনো বর্ষে কোনো বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বর্ষে একই ব্যাচে পড়ার সুযোগ পেতেন। পরের বছর ওই বিষয়ে পরীক্ষা দিতে পারতেন। তবে নতুন গ্রেডিং পদ্ধতিতে সে সুযোগ রাখা হয়নি। সেই সঙ্গে এ, বি ও সি গ্রেড করে চিকিৎসকদের মধ্যে বৈষম্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
তাদের দাবি, ২০২১-২২ শিক্ষাবর্ষে বিএমডিসি ‘ক্যারি অন’ পদ্ধতি বাতিল করে ‘সিজিপিএ’ পদ্ধতি চালু করেছে। এতে মেডিকেলের শিক্ষার্থীদের ফলাফল বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এ ছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে অকৃতকার্য হলে অন্য বর্ষে উন্নীত হওয়ার সুযোগ থাকবে না। এ জন্য শিক্ষার্থীদের বৈষম্য ও হয়রানি দূর করতে সিজিপিএ বাতিল করে কর ক্যারি অন পদ্ধতি পুনরায় চালুর দাবি তাদের।
এসময় উপস্থিত ছিলেন, চিকিৎসক ডা: তাজমীর রহমান, ডা: রবিউল আলম, ১৪ ব্যাচের শিক্ষার্থী আলী আরমান, তাশহুদ, সায়েম, নাইমুর, জিসান, ওসামা, সুমাইয়া কফিল ও ফাবিহাসহ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION