সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৫০ হাজার ইয়াবাসহ এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চালক আজিজুর রহমান প্রকাশ আজিজ (২২) টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জাঁহালিয়াপাড়া এলাকার অলি আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার অলিয়াবাদ জলিল মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারসহ চালককে গ্রেপ্তার করেন তারা। পরে চালকের তথ্যে গাড়ির ডান পাশের দরজার নিচ থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য এক কোটি পঞ্চাশ লাখ টাকা। গ্রেপ্তার চালকের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আজ সোমবার কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
ভয়েস/জেইউ।