শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কালারমারছড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, সেলু মেশিন জব্দ

আবুল বশর পারভেজ,  মহেশখালী

মহেশখালীর কালারমারছড়ার উত্তর ঝাপুয়া গ্রামে বালু দস্যুদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ ই সেপ্টেম্বর) বিকালে ৪টায়, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন এর নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম।

এ সময় ছরা থেকে বালু উত্তোলনের দায়ে সেলু মেশিন জব্দ সহ সরঞ্জাম জব্ধ করে।

স্থানীয়রা জানান, মৃত মোসলেম মিয়ার পুত্র রাকিবুল হাসান রুবেল, জয়নাল আবেদীন, মোক্তার আহমদ, আবু আহমদ চৌধুরী, আজগর আলী, রিদুয়ান নেতৃত্বে দীর্ঘদিন ধরে সেলু মেশিন বসিয়ে বালু উত্তল কাজে জড়িত। জব্ধ বিষয়ে বালু দস্যুদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

ছরার ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি পাহাড়ী জনবসতি হুমকী মূখে। সম্প্রতি চরার তীরবর্তী কয়েকটি স্থানে বর্ষায় বালু ও মাটি উত্তোলন শুরু করে বালুদস্যুরা।

উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, অবৈধ বালু তোলার সময় ১টি বালু উত্তোলনের সেলু মেশিন জব্দ ও অভিযুক্ত ব্যক্তির নামের একটি মামলা হয়েছে। বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে যাতে করে অবৈধ বালু তোলা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION