সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ায় মোটরসাইকেল আরোহী চিত্রগ্রাহকের বাসচাপায় মৃত্যু

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী সৌদিয়া বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর ছয়টার সময় মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া আমতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহী জাহিদ হোসেন (৩২) সিনেমা ও নাটকের চিত্রগ্রাহক ছিলেন।

নিহত জাহিদ খুলনার খালিশপুর এলাকার মারুফ হোসেনের ছেলে এবং পারিবারিক জীবনে এক সন্তানের জনক। ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাথে থাকা সহকর্মী জানান, তারা ঢাকা থেকে রাত ১০ টায় কক্সবাজারের উদ্দেশ্যে দুইদিনের সফরে আসার পথে এই দুর্ঘটনার শিকার হন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুর্শেদুল আলম ভুঁইয়া জানান, চকরিয়া বানিয়ারছড়া এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হওয়ার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION