শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়ায় ৩০০ সাদা বক উদ্ধার

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ায় রাজাপালংয়ের মাসকারিয়া এলাকার শিকারির কবল থেকে উদ্ধার করেছে অন্তত ৩০০ সাদা বক।রোববার (২৫ সেপ্টেম্বর) বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে এসব বক উদ্ধার করা হয়।এ সময় বক শিকারে ব্যবহৃত কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানে বিট কর্মকর্তা বজলুর রশিদ, বন কর্মী ও সিপিসি সদস্যরা উপস্থিত ছিলেন।

গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে চিহ্নিত কিছু পাখি শিকারি মাছকারিয়ায় জালের ফাঁদ বসিয়ে বক শিকার করে এসব বক বাজারে বিক্রি করে আসছিল।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, পাখিগুলো যেহেতু সংবেদনশীল প্রাণী সেহেতু অফিসের পাশে সবার উপস্থিতিতে এগুলো অবমুক্ত করা হবে।

এ সময় পাখি শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাখি শিকারিদের নাম ঠিকানা খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই রেঞ্জ কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION