সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারে পর্যটন দিবসে বিশেষ ছাড়

জিকির উল্লাহ জিকু:
আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে পর্যটন শহর কক্সবাজারের সমুদ্রসৈকতে বসেছে ৭ দিনের পর্যটন মেলা ও বিচ কার্ণিভ্যাল। দিবস উপলক্ষ্যে কক্সবাজার ভ্রমনে আসা পর্যটকদের জন্য বিশেষ ছাড় ঘোষনা করেছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। শহরের সৈকতের লাবণী পয়েন্টে এ উৎসবে নানা আয়োজন রয়েছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে কক্সবাজারে ভ্রমনে আসা পর্যটকদের জন্য বিশেষ ছাড় দিয়েছে ব্যবসায়ীরা। দিবসটি উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজম্যান্ট কমিটি সৈকতের লাবনী পয়েন্টে পর্যটন মেলা ও বিচ কার্ণিভালের আয়োজন করেছেন। সপ্তাহব্যাপী পর্যটন মেলায় রয়েছে নানা আয়োজন। কক্সবাজার জেলা প্রশাসন শহরের হোটেল-মোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট, রেস্তোরাঁ ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে বিশেষ ছাড় ঘোষণা দিয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট (এডিএম) মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, দেশী-বিদেশী পর্যটকদের বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত তুলে ধরার জন্যে  এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালীন সময়ে আবাসিক হোটেলগুলোতে ২৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে হোটেল-মোটেল মালিক সমিতি। পাশাপাশি রেস্তোরাঁগুলোতে দেওয়া হবে ২৫ ভাগ পর্যন্ত ছাড়। দেশের একমাত্র ফিশ এ্যাকুরিয়াম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ৫০ শতাংশ ছাড় দিয়েছে। এছাড়া সৈকতের কিটকট (বিচ ছাতা), বিচ বাইক, ওয়াটার বাইক, প্যারাসাইলিং, ছবি তোলাসহ পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য সেবায় বিভিন্ন অংকের ছাড় দিয়েছে।

কক্সবাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড’র ব্যবস্থাপনা পরিচালক মো: শফিকুর রহমান জানিয়েছেন, ‘বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশের একমাত্র ফিশ এ্যাকুরিয়ামে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হয়েছে। এতে করে কক্সবাজার ভ্রমনে আসা পর্যটকরা সমুদ্রের তলদেশের রহস্য সহ নানা প্রজাতির মাছ দেখতে পাবেন। এ্যাকুরিয়ামটি প্রতিষ্ঠার পর থেকে পর্যটকদের জন্য নানা সুবিধা দিয়ে আসছে। ’

কক্সবাজারের রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি নাইমুল হক চৌধুরী টুটুল জানান, ‘পর্যটকদের হোটেল রেস্তোরা মালিক সমিতির ১৫ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ছাড় দিয়েছেন। উৎসবের ৭ দিন পর্যন্ত এ হারে ছাড় দেওয়ার ঘোষনা হয়েছে। দ্রব্যমুল্য উর্ধ্বগতির কারণে এর চেয়ে বেশী ছাড় দেয়া সম্ভব হয়নি।

কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি মো: আবুল কাশেস সিকদার বলেন, ‘সমিতিভূক্ত প্রতিটি হোটেলে একটি কক্ষ ৮ শত টাকায় এক রাত্রির জন্য বুকিং দেওয়া হবে। অন্যান্য কক্ষ ৫০ থেকে ৬০ শতাংশ ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।’

কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ জানান, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে কেন্দ্র করে কক্সবাজারে এবারই প্রথম সপ্তাহব্যাপী পর্যটন উৎসবের আয়োজন হয়েছে। কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রয়াসে এই উৎসবের আয়োজন।

এদিকে, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে মেলায় থাকছে চিত্রাংকন প্রতিযোগিতা, আগামী জীবনের প্রজন্ম বিষয়ক রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৌতুক, বিচ ফুটবল ও ক্রিকেটসহ নানান ঐতিহ্য নিয়ে নাটক। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় সৈকতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন দেশের খ্যাতনামা শিল্পীরা। মেলায় বসছে ২৩০টি স্টল। এতে স্থানীয় নানা পণ্য, জনপ্রিয় আচার, শুটকি, পিঠাসহ থাকবে হরেক রকমের আয়োজন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION