শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

লাবনী সৈকত ৭ দিনব্যাপী পর্যটন মেলা ও বীচ কার্নিভাল উদ্বোধন 

বিশেষ প্রতিবেদক :  
পর্যটনের নতুন ভাবনা এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে ৭ দিন ব্যাপি পর্যটন মেলা ও বীচ কার্নিভাল উদ্বোধন করা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসন ও বীচ ম্যানেজম্যান্ট কমিটির যৌথ উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস ও ৭ দিন ব্যাপী পর্যটন মেলা উদ্বোধন উপলক্ষে আজ মংগলবার সকাল সাড়ে দশটায় কক্সবাজার লাবনী পয়েন্ট থেকে বর্নাঢ্য র্যালী বের করা হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মো মামুনুর রশীদের নেতৃত্বে র্যালীতে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ট্যুরিস্ট পুলিশ হোটেল মোটেল গেস্ট হাউজ, পর্যটন সংশ্লিষ্ট সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন অংশ নেন।
পরে সৈকতের লাবনী পয়েন্টে পর্যটনের নতুন ভাবনা ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো মামুনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল আশেক উল্লাহ রফিক এমপি  জাফর আলম এমপি কক্সবাজারের পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে অতিথিরা আনুষ্ঠানিক ভাবে পর্যটন মেলা ও বীচ কার্নিভাল উদ্বোধন করা হয়। ৭ দিন ব্যাপী এই বীচ কার্নিভালে সাংস্কৃতিক অনুষ্ঠান রাখাইনদের নৃত্য অনুষ্ঠান সহ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।  পর্যটন মেলায়  দুই শত চল্লিশটি স্টল স্হান পায়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION