মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

জালিয়া পালং জুম্মাপাড়ার বেলাল যে কারণে গ্রেপ্তার

ভয়েস নিউজ ডেস্ক:

কক্সবাজারে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম বেলাল উদ্দিন (৪১)। তিনি কক্সবাজারের উখিয়া জুম্মাপাড়ার বদিউল আলমের ছেলে।

গোপন তথ্যের ওপর ভিত্তিতে এটিইউ-এর একটি দল বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া থানার কোর্টবাজার এলাকা থেকে বেলালকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এন্টি টেররিজম ইউনিটের (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার বেলাল উদ্দিন ‘আনসারুল্লাহ বাংলা টিম’-এর একজন সক্রিয় সদস্য ও সমর্থক। তিনি ও তার সহযোগীরা দেশে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছিলেন।

বেলাল ও তার অন্যান্য সহযোগীরা ফেসবুক, ম্যাসেঞ্জারসহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে নিজেদের মধ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিলেন। তার ব্যবহার করা মোবাইলে দেশবিরোধী ষড়যন্ত্র সংক্রান্ত বিভিন্ন লিংক পাওয়া গিয়েছে। মোবাইলে থাকা বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে উল্লেখিত তথ্য সংগ্রহ ও প্রচার করতেন বেলাল।গ্রেপ্তার বেলাল উদ্দিনের বিরুদ্ধে উখিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION