সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় দুই মাঝি নিহত  

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় দুই মাঝি নিহত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বালুখালী ১৯ নম্বর ক্যাম্পের ১৮/এ ব্লকে এ ঘটনা ঘটে।
এর মধ্যে সন্ধ্যা ছয়টায় ব্লক মাঝি মৌলভী ইউনুছ ও রাত নয়টার দিকে হেড মাঝি আনোয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ সত্যতা নিশ্চিত করেন।
এএসপি ফারুক জানান, উখিয়ার বালুখালী ১৯ নম্বর ক্যাম্পের ১৮নং ব্লকে ১৫/২০ জনের একদল দুষ্কৃতকারী ১৩ নম্বর ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মো. আনোয়ার ও ব্লক মাঝি মৌলভী মো. ইউনুসের উপর হামলা চালায়। এসময় মাঝিরা স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলেছিল। দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকেই উপর্যপুরি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বেচ্ছাসেবক ও এপিবিএন পুলিশ তাদের উদ্ধার করে  দু’জনকে পার্শ্ববর্তী আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে যান।
“এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে রাত নয়টার দিকে হেড মাঝি আনোয়ারকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।”
এএসপি ফারুক জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION