সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
সদ্য সমাপ্ত কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করে বিজয় হওয়া ককসবাজার জেলা জাতীয় যুব সংহতির সভাপতি শহীদুল ইসলাম মুন্নার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের এমপি।
একই সাথে পার্টির মহা সচিব মুজিবুর রহমান চুন্নু এমপি,র সাথে ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। চেয়ারম্যান জিএম কাদের বলেন, এরশাদের উন্নয়ন গ্রামের মানুষের কাছে এখনো সমাদৃত।
আগামী নির্বাচনের আগে জাতীয় পার্টিকে আরো সুসংগঠিত করতে হবে। এ জন্য পার্টির তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। জেলা পরিষদ নির্বাচনে সদস্য বিজয় হয়ে পার্টির সুনাম অক্ষুন্ন রাখায় শহীদুল ইসলাম মুন্নাকে স্বাগত জানান।
এ সময় জাতীয় পার্টির যে কোন দূঃসময়ে কক্সবাজার জেলা সহ দেশ ব্যাপী মরহুম কবির আহাম্মদ সওদাগরের ত্যাগী মনোভাবের কথা স্বীকার করে বলেন, কবির আহাম্মদ সওদাগরের মত একজত পরীক্ষিত নেতা আজ বড়ই প্রয়োজন।
কবির সওদাগরের শূন্যতায় কক্সবাজার জেলা জাতীয় পার্টি একজন বটবৃক্ষকে হারিয়ে অভিভাবকহীন হয়ে পড়েছিল।
আজ সে বটবৃক্ষের নতুন চারা ডালপালা সৃষ্টি করেছে শহীদুল ইসলাম মুন্না।
আগামীতে মুন্নার নেতৃত্বে নব উদ্দ্যোমে ককসবাজার জেলা জাতীয় পার্টি এগিয়ে যাবে কেন্দ্রীয় নির্দেশনায়।
জিমিয়ে পড়া জাপার নেতা জেগে উঠবে এমন প্রত্যশা দলীয় নেতা কর্মীদের।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান এর আহব্বানে মুন্নার সাথে সৌজন্য সাক্ষাত করেন কক্সবাজার জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
বুধবার (১৯ অক্টোবর ২০২২) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির চেয়ারম্যান ও মহাসচিব এর সাথে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মুহাম্মদ এমপি,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম ভূইয়া,ভাইস-চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইলিয়াস সাবেক এমপি, কক্সবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মেহেরুজ জামান, সদস্য সচিব মুফিজুর রহমান মফিজ,
জেলা জাপার সিনিয়র সদস্য নাজেম উদ্দিন, জাতীয় ওলামা পার্টির সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী,জাতীয় কৃষক পার্টির জেলা আহবায়ক মোশাররফ হোসেন দুলাল, উদ্দিন,কামাল উদ্দিন ও জেলা ছাত্রসমাজ নেতা এডভোকেট আব্দুর রহমান প্রমুখ।
ভয়েস/ জেইউ।