সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রিয়ালের দুই গোলে জয়

খেলাধুলা ডেস্ক:
লুকাস ভাসকেজ ও ফেডেরিকো ভালভের্দের শেষ দিকের দুই গোলে সেভিয়াকে ৩-১ গোলে হারালে রিয়াল মাদ্রিদ এবং শনিবার লা লিগায় এই জয়ে ছয় পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে তারা।

লুকা মডরিচ চ্যাম্পিয়নদের এগিয়ে দেন পাঁচ মিনিটে। ভিনিসিউস জুনিয়রের নিচু ক্রস খালি জালে পাঠান তিনি।

তারপর থেকে মাদ্রিদ আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। কিন্তু সুযোগ নষ্ট করে। তার খেসারত দিতে হয় সেভিয়ার কাছে গোল হজম করে। ৫৪তম মিনিটে এরিক লামেলা আচমকা সমতা ফেরান।

তবে ভিনিসিউস আবারও চমৎকার গোল বানিয়ে দেন। তার ছোট পাসে ভাসকেজ ৭৯তম মিনিটে বক্সের ভেতর থেকে গোল করেন। দুই মিনিট পর ভালভের্দের অদম্য শটে জয় নিশ্চিত করে রিয়াল।

৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সা (২৫) ব্যবধান কমাতে রোববার অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হবে।

রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া বলেছেন, ‘আমরা খুব খুশি। প্রথমার্ধ আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ম্যাচ আরও নিয়ন্ত্রণে নিতে আমাদের দ্বিতীয় গোল পেতে দেরি হয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION