সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজার ডুবি : আরও ২ মরদেহ উদ্ধার

ভয়েস নিউজ ডেস্ক:

মিরসরাই উপকূলে ডুবে যাওয়া ড্রেজার সৈকত-২ এর ভেতর থেকে আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃতরা হলেন- পটুয়াখালী জেলার পটুয়াখালী উপজেলার নুরু সরদারের ছেলে আলম সরদার (৬০) ও একই উপজেলার আনিচ মোল্লার বড় ছেলে শাহিন মোল্লা (৪৫)।

বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় আলম সরদার ও বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় শাহিন মোল্লার লাশ ড্রেজারের ভেতর থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘বুধবার রাতে আলম সরদার ও আজ বৃহস্পতিবার সকালে শাহিন মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ড্রেজার ডুবির ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বশর হাওলাদার ও তারেক মোল্লার লাশ উদ্ধার করার জন্য উদ্ধার অভিযান অব্যাহত আছে।’

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগরের সদ্বীপ চ্যানেলে মিরসরাই উপকূলে ড্রেজার ডুবে নিখোঁজ ৮ শ্রমিকের মধ্যে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো ২ জনের লাশ উদ্ধার করা যায়নি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION