রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে পাচারকালে ১১ রোহিঙ্গা উদ্ধার, ৪ দালাল আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

সাগর পথে পাচারের সময় চার দালালকে আটক করেছে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ ঘটনায় সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফের মহেষখালী পাড়া এলাকা থেকে ১১ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। বুধবার (৯ নভেম্বর) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন কর্মকর্তা পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা।

আটক চার দালালের মধ্যে রয়েছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রশিদ (৩৬), আইয়ুব (২৬), আমির হোসেন (৩৪) ও টেকনাফের পশ্চিম গুদারবিলের রবিউল আলম (২০)।

পুলিশ সুপার বলেন, সকালে ক্যাম্পে পাচারকারী একটি চক্রের সদস্যরা টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের দুই জনসহ কুতুপালং ও বালুখালি ক্যাম্পের ১১ জন রোহিঙ্গাকে সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফের মহেষখালীয়া পাড়ার এক বাড়িতে এনে জড়ো করে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় চার দালালকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে ১১ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জামাল পাশা আরও জানান, আটক চার পাচারকারীকে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার ১১ রোহিঙ্গাকে সিআইসির মাধ্যমে স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION