রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খাইরুল আমিন হত্যা মামলাঃ সাবেক মেয়র ছরওয়ার আজম সহ ৮ আসামি কারাগারে

খাইরুল আমিন,ফাইল ছবি

শাহাব উদ্দিন সিকদার,মহেশখালী 

মহেশখলীর চাঞ্চল্যকর খাইরুল আমিন সিকদার হত্যা মামলায় সাবেক মেয়র ছরওয়ার আজম সহ ৮ আসামি কারাগারে প্রেরণ করেছে আদালত।

আজ ১০ নবেম্বর বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন তাদের কারাগারে পাঠানোরা এই আদেশ দেন।

বদাী সুত্র জানাযায়, সাবেক কক্সবজার জেলা পরিষদ পরিষদ সদস্য, কক্সবাজার জেলার জাতীয় পার্টির অন্যতম নেতা মহেশখালীর চাঞ্চল্যকর খাইরুল আমিন হত্যা মামলার আসামী সাবেক মেয়র সরওয়ার আজম, তার ভাই উপজেলা ভাইস-চেয়ারম্যান মৌলভী জহির উদ্দীন, নাছির উদ্দীন, ইব্রাহিম ও সাবেক চেয়ারম্যান শামসুল আলমসহ মামলার আট আসামীর জামিন নামঞ্জুর করে  কারাগারে পাঠিয়েছেন আদালত।

সূত্র জানান, দীর্ঘ  ৩৩ বছর আগের বহুল আলোচিত চাঞ্চল্যকর খাইরুল আমিন হত্যা মামলায় দীর্ঘ আইনী প্রক্রিয়ার পর রায়ের দিন ধার্য্য ছিল আজ এর আগে বেশ কয়েকবার রায়ের তারিখ পেছান আদালত। আগামী ২৪ নভেম্বর রায়ের দিন ধার্য্য করেন।

উল্লেখ্য খাইরুল আমিন সিকদার সিকদার ১৯৯০ সালের ৯ ই এপ্রিল রমজানে সময় দিনে দুপুরে তাকে গোরকঘাটা চৌরাস্তার মোড়ে একটি ঔসুধের ফার্মেসিতে বসা অবস্থায় গুলি বিদ্ধ হয়ে নিহত হন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION