রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে পিস্তল ও গুলিসহ যুবক আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে একটি বিদেশি পিস্তলসহ আব্দুল আমিন ওরফে জিসান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবক টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মো. ইউনুসের ছেলে।

শনিবার (১২ নভেম্বর) বিকালে টেকনাফের নাজিরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ‘ওই এলাকায় অস্ত্রধারীর খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় পালানোর চেষ্টাকালে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ জিসানকে আটক করা হয়।’

ওসি জানান, ‘ওই ব্যক্তির ব্যবহৃত একটি পালসার মোটরবাইকও জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা প্রস্তুতি চলছে বলে জানান তিনি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION