রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক ও কাউন্সিল সম্পন্ন

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

১২ই নভেম্বর (শনিবার) বিকাল  ৪ টায় বড় মহেশখালী নতুন বাজার মাঠে বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি  সিরাজ  মিয়া বাশির সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক নুরুল আমিন এর সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম-বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা বলেন- আল্লাহ আমাদের উপর সহায় আছেন ইনশাআল্লাহ তৃণমুল আওয়ামী লীগের ভোটে আবারো আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন জননেত্রী শেখ হাসিনা। ত্রি-বার্ষিক  সম্মেলন ও কাউন্সিল  এর  শুভ  উদ্বোধন করেন,মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- কক্সবাজার-২, (মহেশখালী-কুতুবদিয়া)  আসনের সাংসদ  আশেক উল্লাহ রফিক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার  জেলা  আওয়ামী লীগ এর  উপদেষ্টা ডাঃ নুরুল আমিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও মহেশখালী পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র মকছুদ মিয়া।

এছাড়া কালারমারছড়া  ইউনিয়ন  পরিষদের  চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের  নবনির্বাচিত  সভাপতি তারেক বিন ওসমান শরীফ,মহেশখালী ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ  আহাম্মদ  কবির,  মাতারবাড়ী  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক   এসএম আবু হায়দার, ধলঘাটার ইউনিয়ন   পরিষদের  চেয়ারম্যান  কামরুল   হাসান, বাংলাদেশ  আওয়ামী  যুবলীগ মহেশখালী উপজেলা শাখার আহবায়ক সাজেদুল করিম,সিনিয়র যুগ্ন-আহবায়ক   ও  কুতুবজোম  ইউনিয়ন  পরিষদের  চেয়ারম্যান  এডভোকেট শেখ কামাল, বড়  মহেশখালী ইউনিয়ন  আওয়ামী  লীগের  সহ-সভাপতি  এস এম বেলাল,  কালারমারছড়া  ইউনিয়ন  আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আলা উদ্দিন।
সম্মেলনে বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ  নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ  সরকার  ক্ষমতায়নে তৃণমূল আওয়ামী লীগকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাজ করতে হবে। কেউ খালি হাতে ফিরবে না আওয়ামী লীগের দরবার থেকে একটু আগে বা পরে সবাই পাবেন।  ধৈর্য ্য ধরে থাকুন,অবশ্যই ধৈর্য ্য ধরার সফলতা পাবেন। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন- কক্সবাজার  জেলা আওয়ামী লীগের সদস্য,পেকুয়া উপজেলা  পরিষদ  ভাইস  চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু। আরো বক্তব্য রাখেন- মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফোরকান  বিএ, প্রভাষক এহেছানুল   করিম, মোস্তাক আহাম্মদ  তালুকদার, মাতারবাড়ী  ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিন। মাস্টার এনামুল করিম,জহিরুল ইসলাম সিকদার,
শান্তি  লাল নন্দী,উপজেলা  ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ,উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্র লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION