রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ 

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃত যুবক সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়া পাড়া এলাকার আবুল কাশেম এর ছেলে নাম আব্দুল্লাহ (৩০)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ টাকা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, উক্ত মাদক কারবারি মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় লুকায়িত অবস্থায় রেখেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে সাবরাং বিওপি’র সীমান্ত সুরক্ষা টহলদল বিআরএম-৫ হতে আনুমানিক ১০০ দক্ষিণ-পূর্ব কোণে এবং ৪নং পোস্ট হতে ৩০০ গজ উত্তরে বেড়ী বাঁধ সংলগ্ন লবণ মাঠ থেকে উক্ত সন্দেহভাজন ইয়াবা কারবারি আব্দুল্লাহকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেড়ী বাঁধ সংলগ্ন কেওড়া বাগানে একটি গাছের গোঁড়ায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় কালো পলিথিনে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION