রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মাইন বিস্ফোরণে পা উড়ে গেলো যুবকের

ভয়েস প্রতিবেদক:

নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকেরর পা উড়ে গেছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

মাইন বিস্ফোরণে আহত বেলাল (৩০) কক্সকাবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব হাজিপাড়ার বাসিন্দা আবুল হাশেমের ছেলে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আফসার জানান, বুধবার সকালে আমার ইউনিয়নের ফুলতলি এলাকার কাঁটাতার সংলগ্ন সীমান্ত পিলার ৪৬ ও ৪৭ নম্বর এলাকায় মাইন বিস্ফোরণে হয়েছে শুনেছি। তবে মাইন বিস্ফোরণে বেলাল নামে যিনি আহত হয়েছেন তিনি আমার ইউনিয়নের বাসিন্দা নয়। তিনি পার্শ্ববর্তী এলাকা কক্সাবাজারে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা।

মাইন বিস্ফোরণের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে। মাইনের আঘাতে তার একটি পা উড়ে গেছে বলে শুনেছি। কিন্তু মাইন বিস্ফোরণে আহত বেলাল এর আগে ইয়াবা পাচারের অভিযোগে বিজিবির হাতে আটক হয়েছিলেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা ওসি টান্টু সাহাকে ফোন করা হলে তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন এলাকায় মাইন পুঁতে রাখে মিয়ানমার সেনবাহিনী। এর আগেও মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। বিশেষ করে সীমান্ত এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ ও অন্যান্য কাজ করতে গিয়ে প্রায় সময় মাইন বিস্ফোরণের শিকার হয়ে থাকেন বাংলাদেশিরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION