রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আগামীর অর্থনীতির মূল নাভি হবে মহেশখালী:আল মাহমুদ স্বপন

শাহাব উদ্দিন সিকদার, মহেশখালী:

আগামীর অর্থনীতির মূল নাভি হবে মহেশখালী। শেখ হাসিনা যেভাব দিচ্ছেন আমাদের পরিবারের সন্তানেরা আগামীতে মহেশখালীতে আসবে চাকরি করার জন্য।উপরোক্ত কথা বলছিলেন প্রধান অতিথির বক্তব্যে  মহেশখালী  উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে আবু সাইদ আল মাহমুদ স্বপন। তিনি আরো বলেন,আপনাদের সাথে আমার রক্তের আত্বিয়তা নাই আছে আদর্শের আত্বিয়তা। আমার আছে আদর্শের আত্বিয়তা রক্তের আত্মীয় ছেয়ে বড়। বিনপি লম্পজম্প নিয়ে অনেকে চিন্তিত আছেন মনে রাখবেন তাদের ঠান্ডা করার মন্ত্র আওয়ামী লীগের কাছে।

দীর্ঘ ৭বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মহেশখালী উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল। সম্মেলন ও কাউন্সিলে  আনোয়ার পাশা চৌধুরী সভাপতি তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তিনি উপজেলা সম্মেলনে কাউন্সিল ও ডেলিগেটদের উদ্দেশ্য আরো বলেন জননেত্রী বলেছেন আওয়ামী লীগের কর্মি অহংকার করতে পারবেনা। অহংকার পতনে মুল বিনয়ের সাথে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে । তারেক জিয়া এই দেশে জঙ্গি বাদের প্রসার করেছে সেই একজন মানষিক বিকার গ্রস্ত এরকম নেতা এদেশের দেশের নেতৃত্ব দিতে পারেনা। পরে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলর ও ডেলিগেটদের মাঝে রুদ্ধশ্বাস বৈঠক এবং ব্যাপক হট্রগোল এর মধ্য দিয়ে আনোয়ার পাশা কে সভাপতি এবং তারেক বিন ওসমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আজ শনিবার ১৪ নভেম্বর বড় মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম চৌধুরী। মহেশ খালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সুজিত রায় নন্দী বলেন রাজিনীতিতে প্রতিযোগিতা থাকবে,প্রতিহিংসা থাকবেনা, এই কক্সবাজার থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদার অফ হিউমিনি উপাধি পেয়েছেন। শেখ হাছিনার নেতৃত্ব দেশ এগিয়ে যাচ্ছে, যেকোন মূল্যে এটাকে অক্ষুন্ন রাখতে হবে। তিনি আরো বলেন, যা কিছু সত্য ও সুন্দর তা শেখ হাছিনার আমলেই অর্জিত হয়েছে।

বিশেষ অতিথি এড় ভোকেট সিরাজুল মোস্তফা বলেন আমরা আদর্শিক রাজনৈতিক বাহিনী তৈরী করেছি যাদের সামনে এক ঘন্টাও টিকতে পারবেনা। আপনা যারা আজেবাজে বলে থাকেন খেলা হবে আমিও বলি, খেলা হলে কোনদিনও পরাজিত শক্তি জিতবেনা। মুক্তি যুদ্ধে যে ভাবে জামাত বিনপি রাজাকার পরাজিত হয়েছিলে সামনেও সেভাবে পরাজিত হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, বাবু সুজিত রায় নন্দী ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ,  সাইমুম সরওয়ার কমল এমপি,কক্সবাজার ৩ জাফর আলম এমপি, কক্সবাজার ১, কানিজ ফাতেমা এমপি, শাহিন ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন কেদ্রীয় আওযামী লীগের ত্রান এবং সমাজ কল্যা বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়মীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মাহবুবুর রহমান ।

নব নির্বাচিত সভাপতি আনোয়ার পাশ চৌধুরী ও সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ

জেলা পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন,  কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামী  লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন ছরওয়ার কাবেরী, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান মাবু, জেলা সদস্য ও মহেশখালী পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম আজিজুর রহমান বিএ, বিশেষ বক্তা- জেলা আওয়ামী লীগে এড় বদিউল আলম সিকদার, সহ সভাপতি কক্সবাজার ও টিম প্রধান মাহবুবুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ ।

উপজেলা পর্যায়ে বক্তব্য রাখেন, উপজেলা যুব লীগের আহ্বায়ক সাজেদুল করিম, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা আনোয়ার, কৃষক লীগের সভাপতি ছরওয়ার আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মোশারফা জান্নাত,তারেক বিন ওচমান শরিফ, মাতার বাড়ির চেয়ারম্যান আবু হায়দার, কুতুবজুম ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামাল, ধলঘাটার চেয়ারম্যান কামরুল ইসলাম, শাপলাপুরের চেয়ারম্যান আবদুল খালেক, জি এম ছমিউদ্দীন, কক্সবাজার আওয়ামি যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, যুগ্ম সাধারন সম্পাদক আবুতালেব, হোয়ানকের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন জেলা আওয়ামি লীগের সভাপতি ভারপ্রাপ্ত এডভোকেট ফরিদ ইসলাম চৌধুরী।

শোক প্রস্তাব উপস্হাপন করেন ব্রজ গোপাল, সাংগঠনিক রিপোর্ট পেশ করেন যুগ্ম সাধারন সম্পাদক মাষ্টার রুহুল আমিন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION