শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে আজ

এম.এ আজিজ রাসেল:

কক্সবাজারে দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে আজ। শহরের পাবলিক লাইব্রেরী মাঠে সকাল সাড়ে ১০ টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। শনিবার বিকালে পুরস্কার বিতরণের মাধ্যমে জেলা পর্যায়ের এই মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। বসবে বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০টি স্টল। এবারের মেলায় থাকছে মিডিয়া কর্নারও।

মেলা সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষন কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদ ইকবাল।

সভায় বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবন ও সেবা তৈরির মাধ্যমে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কাজ করে যাচ্ছে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছে।

প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবঙ্কে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে দেশব্যাপী আয়োজন করা হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION