রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে বিয়ারসহ দুইজন আটক 

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে ২৮২ ক্যান বিয়ারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রববিার (২০ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে টেকনাফ পৌরসভাধীন দক্ষিণ নাইট্যং পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, টেকনাফ পৌর সভার ১নং ওয়ার্ড নাইট্যং পাড়ার জাফর আহম্মদের ছেলে মো. হাসিম (৩৮) ও ২নং ওয়ার্ড পুরান পল্লান পাড়ার মো. সিকানদারের ছেলে জাহাঙ্গীর আলম (২৩)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবদুল হালিম জানান, টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ধৃত আসামি মো. হাসিমের বসতঘরে লুকিয়ে রাখা ২৮২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এসময় ঘরের মালিকসহ দুই জনকে আটক করা হয়েছে। অভিযানের সময় টেকনাফ পৌর সভার ১নং ওয়ার্ড নাইট্যং পাড়ার শরীফ প্র. তরকারী হাজীর ছেলে হাফেজ (৩২) পালিয়ে যায়।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ধারা ৩৬(১) সারণি ২৪(খ)/৪১ অনুযায়ী টেকনাফ মডেল থানায় মামলা (মামলা নং- ৪৮/১০১২) রুজু করা হয়েছে বলেও জানান ওসি মো আবদুল হালিম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION