রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারে পানিতে ডুবে শিশু মৃত্যু নিয়ে দুইদিনব্যাপী কর্মশালা

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে পানিতে ডুবে শিশু মৃত্যু নিয়ে মিডিয়ার ভূমিকা ও ইস্যুভিত্তিক সংবাদ প্রচার বিষয়ক দুই দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। আজ সকাল ১০টায় জেলা প্রশাসনের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান অরুণোদয়ের হল রুমে সাংবাদিকদের অংশগ্রহণে এ কর্মশালা শুরু করা হয়।

এতে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্বোধন করেন।

সাংবাদিক সরওয়ার আজম মানিকের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম।

সমষ্টি নামের একটি সংস্থার আয়োজনে এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন সমষ্টির পরিচালক ও চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর মসরুর জামান ও পরিচালক (গবেষণা ও যোগাযোগ) রেজাউল হক।

কর্মশালায় কক্সবাজারে কর্মরত জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের ২০জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION