সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ম্যারাডোনাকে ছুঁলেন মেসি

খেলাধুলা ডেস্ক:

ডিয়েগো ম্যারাডোনা ১৯৮৬ সালে অনেকটা একক কৃতিত্বে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দিয়েছিলেন। লিওনেল মেসি কি তেমনটা পারবেন?

মেসির সামনে বিশ্বকাপ ট্রফিতে চুমু আঁকার এবারই শেষ সুযোগ। সেটা সম্ভব হবে কি-না তা বলবে সময়। তবে আপাতত দুই অর্জনে ম্যারাডোনার পাশে বসেছেন পিএসজি সুপারস্টার।

কাতার বিশ্বকাপে শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। এ ম্যাচে মাঠে নামার মধ্য দিয়েই ম্যারাডোনার একটি রেকর্ড ছোঁয়া হয়ে যায় মেসির। আর গোল করে আরেক রেকর্ডে স্বদেশি কিংবদন্তির পাশে বসেন।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি বিশ্বকাপে মেসির ২১তম। ম্যারাডোনাও বিশ্বমঞ্চে খেলেছিলেন ২১ ম্যাচ। তবে ম্যারাডোনা চারটি বিশ্বকাপ খেলেছেন। মেসির এটি পঞ্চম বিশ্বকাপ।

মেক্সিকোর বিপক্ষে গোল পেয়েছেন মেসি। বিশ্বকাপে এখন ম্যারাডোনার সমান ৮ গোল তার। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড অবশ্য গাব্রিয়েল বাতিস্তুতার (১০টি)।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION