রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ডুলাহাজারা সাফারি পার্কের হাতির মৃত্যু

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৩২ বছর বয়সি এক হাতি মারা গেছে। পার্ক কর্তৃপক্ষ এই হাতির নাম দিয়েছে বাহাদুর। সোমবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে পার্কের ভেতরে হাতির গোদা নামক স্থানে মৃতদেহ দেখতে পান কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে সাফারি পার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পার্কের ভেতরে হাতির গোদা নামক স্থানে খাবার খাওয়ার সময় হঠাৎ সৈকত বাহাদুর অজ্ঞান হয়ে পরে। তাৎক্ষণিক ভেটেনারি চিকিৎসক নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় সৈকত বাহাদুর বেঁচে নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এবং হাতির ময়নাতদন্ত রিপোর্টও সংশ্লিষ্ট দপ্তরের জমা দেওয়া হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION