রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

প্রধানমন্ত্রীর জনসভামঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

ভয়েস প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভামঞ্চে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাড়ে  ১১ টার পরপর” যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা” গানের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। মূল মঞ্চের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্থাপিত উপ মঞ্চে চলছে সাংস্কৃতিক  অনুষ্ঠান। মঞ্চে উপস্থাপক ঘোষণা দিয়েছেন কক্সবাজারে ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি, উপজাতিদের সংস্কৃতির পাশাপাশি দেশের গান নৃত্য উপস্থাপন হচ্ছে। কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি ও কক্সবাজারে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

পাঁচ বছর পর আজ এক দিনের সফরে কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে ২৯ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ১ হাজার ৩৯৩ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্পের কাজ শেষ হয়েছে। একই সঙ্গে ৫৭২ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
এদিকে বুধবার সাড়ে ১১ টার পর পর প্রধানমন্ত্রী উখিয়া উপজেলার সমুদ্র তীরবর্তী ইনানীতে বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও উপকূলীয় সংগঠনগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ৪ দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২ এর উদ্বোধন করেছেন।

ওই অনুষ্ঠান শেষে দুপুর ২টায় কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION