রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রামুতে পাহাড়ের মাটি চাপা পড়ে নারীসহ নিহত ৪ 

ভয়েস প্রতিবেদক:
রামুতে পাহাড়ের মাটি চাপা পড়ে একই পরিবারের তিন নারীসহ ৪জন নিহত হয়েছে।
আজ (৭ ডিসেম্বর)রামু উপজেলার কাউয়ারকুপ ইউনিয়নের লট উখিয়াঘোনা এলাকায় পাহাড় ধ্বসে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার গৃহকর্তা আজিজুর রহমান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪৫) শাশুড়ি  দিল ফরাজ বেগম (৭০) ও নাসিমা বেগম (২৫)।
রামুর কাউয়ারকুপ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শামশুল আলম কক্সবাজার ভয়েসকে জানান, রাতে  নিহত পরিবার খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধ্বস হয়। এসময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছেন।
রামু সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম কক্সবাজার ভয়েসকে জানান, পাহাড়ের পাশে গড়ে উঠা কয়েকটি ইটভাটার জন্য ওই পাহাড় থেকে মাটি কাটা হচ্ছিল। একারণে পাহাড়টি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এতে করে পাহাড় ধ্বসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম কক্সবাজার ভয়েসকে সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION