শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

প্রথম ধাপে ২৪ জন রোহিঙ্গা রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন

রোহিঙ্গা,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের শরণার্থী পুনর্বাসন ঘোষণার অংশ হিসেবে বাংলাদেশ থেকে প্রথম ধাপে ২৪ জন রোহিঙ্গা যাচ্ছেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

কক্সবাজারের চলমান ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ৬২ জনের একটি লিস্ট হয়েছিল। যুক্তরাষ্ট্র প্রথম ধাপে ২৪ জনকে নেবে। তারা আজ ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রে প্রতি বর্গমাইলে ৪০ জন মানুষ বসবাস করে। অন্যদিকে, বাংলাদেশে প্রতি বর্গমাইলে বসবাস করে ৩ হাজার ২০০ জন। আমি তাকে বললাম, তোমাদের দেশে যে জায়গা আছে; তাতে এক লাখ রোহিঙ্গা নেওয়া যায়। জবাবে তিনি বললেন, সারাবিশ্ব থেকে তারা এক লাখ ২৫ হাজার রোহিঙ্গা নেবে। এর মধ্যে বাংলাদেশ থেকে নেবে বছরে ৩০০ থেকে ৮০০ জন।

তবে এই পুনর্বাসনকে সমাধান হিসেবে দেখছেন না পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আসল সমাধান হলো প্রত্যাবাসন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেওয়া। মায়ানমার কথা দিয়েছিল প্রত্যাবাসনের। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে না।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ দিবাগত রাত ১টায় ২৪ জন রোহিঙ্গা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এরই মধ্যে সকালে ২৪ জন রোহিঙ্গা কক্সবাজার থেকে ঢাকায় এসে পৌঁছেছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION