শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

লেদা ক্যাম্প থেকে অস্ত্রধারী দুই সন্ত্রাসী গ্রেফতার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্প হতে দেশীয় অগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার নুরানীপাড়া এলাকার রেদোয়ান হোসেন উরফে টুইল্লার ছেলে রবিউল হাসান উরফে রুবিয়া (২৩) ও মৌলভীপাড়া এলাকার বজুর মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২০)।

বুধবার (৭ ডিসেম্বর) রাত ১১টায় লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-১৪ থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা উভয়েই স্থানীয় সন্ত্রাসী রুবেল গ্রুপের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে দুইজন সন্ত্রাসী সশস্ত্র অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এপিবিএন। এসময় রবিউল হাসানের দেহ তল্লাশি করে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও দেলোয়ার হোসেনের নিকট হতে একটি রামদা উদ্ধার করা হয়। অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION