রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে ৪৪০০ জন প্রান্তিক কৃষককে কৃষি উপকরণ বিতরণ

শাহাব উদ্দীন সিকদার, মহেশখালী:

মহেশখালীতে ৪৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার ৯ ডিসেম্বর দুপুর ১২ টার সময় উপজেলা প্রাঙ্গণে কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন, মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী, শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভবেশ রন্জন দে। উপস্হিত ছিলেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দঃ এস,এম দিদারুল ইসলাম, মোঃ ছালেহ উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ সৌরভ হোছাইন, মোঃ ইউনুছ আজিম, হাসান শামীম, মোঃ রাশেদ, উচ্চমান সহকারী বদিউল আলম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।

উক্ত প্রোগ্রামে ৩২০০শ’ জন কৃষককে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধান, ১২০০ শ’ কৃষককে উফশী জনপ্রতি বীজ-৫ কেজি, ডিএপি সার-১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়েছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার প্রণোদনা হিসেবে প্রান্তিক কৃষকদের মাঝে শস্য পন্য ও সার, কৃষিপন্য বিতরণ করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION