রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কারে ভূষিত হলেন হামিদা পারভিন

আবুল বশর পারভেজ

মহেশখালীতে জয়িতা পুরস্কার পেলেন চার নারী। উপজেলায় শ্রেষ্ঠ  জয়িতা হলেন ককসবাজার কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ, শাপলাপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট এসএম আব্দুল খালেক এর সহধর্মীনি এডভোকেট হামিদা পারভিন।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণ বাংলাদেশ কার্যক্রমের আওতায় উপজেলা বিভিন্নক্ষেত্রে সফলতা অর্জনে ৪ নারীকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনাল এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে জয়ীতাদের হাতে সম্মাননা পুরস্কার ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

উপজেলা পর্যায়ে নির্বাচিত ৪ ক্যাটাগরীতে ৪জন জয়িতা হলেন শিক্ষা ও চাকরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে এডভোকেট হামিদা পারভিন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে মরহুম এডভোকেট ফজলুল করিম এর মেয়ে সেলিনা আকতান, সফল জননী নারী ক্যাটাগরীতে বর্তমানে সহকারী কমিশনার ভূমিতে কর্মরত এটিএম কামরুল হাসান এর মাতা জাহানারা খানম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে ছোট মহেশখালী ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার বকুল রানী দে জয়িতা পুরস্কারে ভূষিত হন।

জয়ীতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

এতে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনাল এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা হাবিবা জাহান।

উপস্থিত ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা আফিসার ভবরঞ্জন দাস, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, শাপলাপুর ইউপির চেয়ারম্যান এডভোকেট আব্দুল খালেক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ডাঃ ফিরোজ খান, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্ত‘সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION