রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিজিবির হাতে ২.১ কেজি আইসসহ পাচারকারী আটক

ভয়েস প্রতিবেদক:

মাদক বিরোধী অভিযান চালিয়ে ২.১৩২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ একজন মাদক পাচারকারী আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

শনিবার (১০ ডিসেম্বর) উখিয়া উপজেলার পালংখালী ইউপির রহমতের বিল নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে মাদক ব্যবসায়ীরা ক্রিস্টাল মেথ আইস নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে বালুখালী বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল সীমান্ত হতে আনুমানিক ১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপির রহমতের বিল নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি ২.১৩২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION