শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

বন্যহাতির এই দলটি খাবারের সন্ধানে এসে রাতভর পার্কের অভ্যন্তরে পশুখাদ্যের বাগানে অবস্থান করে আসছে। অবশ্য ভোর হলেই ফের গহীণ জঙ্গলে ফিরেও যাচ্ছে। ছবি সংগৃহীত।

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ার পালংখালী ইউনিয়নের চাদরে খোলা নামক এলাকায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে।রবিবার রাত আটটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের চাদের খোলা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ছেনুয়ারা বেগম (৩০) উখিয়ার পালংখালী ইউনিয়নের চাদের খোলা গ্রামের আবুল কালামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় একটি হাতি লোকালয়ে চলে আসে। পরে হাতিটিকে ধাওয়া দিতে গেলে উল্টো আক্রমণ করে। ওই সময় ঘটনাস্থলে ছেনুয়ারা বেগম গুরুতর আহত হন।পার্শ্ববর্তী লোকজন এগিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, হাতির আক্রমণে এক নারী নিহত হয়েছেন। অবাধে পাহাড় নিধনের কারণে হাতি লোকালয়ে চলে আসছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION