সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ফাইনালে খেলেই বিদায় বলবেন মেসি

খেলাধুলা ডেস্ক:

লিওনেল মেসি অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন, এবারই শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। সেই বিশ্বকাপে মেসির আর্জেন্টিনা চলে গেছে ফাইনালে। আগামী রোববার বিশ্বকাপ জেতার মিশন নিয়ে মাঠে নামবে আকাশি-সাদারা। তার আগে মেসি আরও একবার মনে করিয়ে দিলেন, আগামী ম্যাচটাই হতে যাচ্ছে বিশ্বকাপে তার শেষ ম্যাচ।

মেসি যদিও বিশ্বকাপের আগে জানিয়েছিলেন, এবারই তার শেষ; তবু কোচ লিওনেল স্ক্যালোনি আশাবাদ ব্যক্ত করেছিলেন, আর্জেন্টাইন অধিনায়ক খেলবেন আরও অনেক দিন। তবে মেসি জানালেন, পরের বিশ্বকাপে আর দেখা যাবে না তাকে।

আর্জেন্টিনাকে নিজ ক্যারিয়ারের দ্বিতীয় বারের মতো ফাইনালে তুলে অধিনায়ক জানালেন, ‘রোববারের ফাইনালটাই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে, এটা নিশ্চিত। পরের বিশ্বকাপ আসতে আরও অনেক বছর বাকি। আমার মনে হয় না আমি সেখানে থাকব। আর তাই এভাবেই শেষ করাটাই হবে সবচেয়ে ভালো।’

বয়স ৩৫ হয়ে গেছে মেসির। পরের বিশ্বকাপ যখন মাঠে গড়াবে, তখন ৩৮ পেরিয়ে ৩৯ এ পা দেবেন তিনি। সে কারণেই মূলত এই বিশ্বকাপকে তিনি দেখছেন নিজের শেষ হিসেবে।

তবে বিশ্বকাপকে তিনি বিদায় বলছেন ফাইনালের মঞ্চে খেলে। এমন অর্জনে তিনি ভীষণ খুশি। মেসির ভাষ্য, ‘বিশ্বকাপ ক্যারিয়ারকে ফাইনাল দিয়ে শেষ করাটা দারুণ। আমি এটা অর্জন করতে পেরে ভীষণ খুশি। এই বিশ্বকাপে যে অভিজ্ঞতা হয়েছে আমার, মানুষজনের কী অভিজ্ঞতা হয়েছে, দেশের মানুষ যেভাবে এটা উদযাপন করছে, তা বেশ রোমাঞ্চকর।’

এর আগে ম্যাচের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেসি জানান, এখন সময় উপভোগ করার। তিনি বলেন, ‘আর্জেন্টিনা আরও একবার বিশ্বকাপ ফাইনালে, উপভোগ করুন।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মনে এখন অনেক কিছুই খেলে যাচ্ছে, এমন কিছু দেখাটা সত্যি রোমাঞ্চকর। এই খেলোয়াড়দের দেখা, পুরো বিশ্বকাপজুড়ে পরিবারের ছোঁয়া পাওয়াটা অবিশ্বাস্য। আমরা এখন শেষ ম্যাচে খেলতে যাচ্ছি, যা আমরা চেয়েছিলাম।’

আর্জেন্টিনা আগামী রোববার ফাইনালে বাংলাদেশ সময় রাত ৯টায় নামবে মাঠে। আকাশি-সাদাদের প্রতিপক্ষ হবে আজ দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স-মরক্কোর মধ্যকার জয়ী দল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION