শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়া থেকে অস্ত্র-গুলি, ইয়াবাসহ যুবক আটক

ভয়েস প্রতিবেদক:
উখিয়া উপজেলার পালংখালী এলাকা থেকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। তার নাম সাইফুল ইসলাম (২৬)।
এসময় তার কাছ থেকে দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২০ রাউন্ড কার্তুজ ও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সংবাদ সম্মেলনে কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এসব তথ্য জানিয়েছেন।
আটক সাইফুল পালংখালী ইউপির ফাড়ির বিল এলাকার সামসুল আলমের ছেলে।
উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, বুধবার গভীর রাতে আটক সাইফুলের বসতবাড়ির সামনে মাটিতে পুতে রাখা অবস্থায় এসব অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION