শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

হোয়াইক্যং থেকে বিএনপি নেতার কব্জি কর্তন মামলার ৫ আসামী গ্রেফাতর

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে বিএনপির নেতা সিদ্দিক আহম্মদের দুই হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- টেকনাফের নাজির পাড়া এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে নুরুল হক (৩৮), দিল মোহাম্মদ কালুর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), মৃত ফজল আহমদের ছেলে দিল মোহাম্মদ (৫৮), মৃত মো. রফিকের ছেলে ছৈয়দ উল্লাহ (৩৮) ও শীলবনিয়া পাড়ার মীর কাশেমের ছেলে আবুল কালাম (৩৮)।

র‌্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) এএসপি মো. আবু সালাম চৌধুরী জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের গতিবিধির ওপর নজর রাখা হয়। সে ধারাবাহিকতায় শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে ২৬ নভেম্বর বিকেল ৩টার দিকে বিএনপির নেতা সিদ্দিক আহম্মদ বাড়ি ফেরার সময় নাজিরপাড়া রাস্তার মাথায় গতিরোধ করে আসামিরা। তরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে এলোপাথাড়ি কুপিয়ে দু হাতের কব্জি কেটে নেয়। এ ঘটনায় পরদিন মামলা করেন সিদ্দিক আহম্মদের পরিবার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION