শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফে হাত কেটে উল্লাস: গ্রেপ্তার ৫

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার টেকনাফের নাজিরপাড়ায় এক ব্যবসায়ীর হাত কেটে উল্লাস করার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

শনিবার বিকালে র‌্যাব-১৫ কক্সবাজার সদর দপ্তরে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।

মোঃ আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন এলাকা অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ওই এলাকার নুরুল হক (৩৮), জাহাঙ্গীর আলম (৩৫), দিল মোহাম্মদ কালু (৫৮), আবুল কালাম (৩৮), ছৈয়দ উল্লাহ (৩৬)। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, চলতি বছরের ২৬ নভেম্বর দিনদূপূরে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় স্থানীয় ইউপি সদস্য এনামুল হকের নেতৃত্বে একদল সন্ত্রাসী উক্ত এলাকাী মৃত নজির আহমদের ছেলে সিদ্দিক আহম্মদের দুই হাতের কব্জি কেটে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে উল্লাসে মেতে উঠে। ঘটনাটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এঘটনা ভিকটিম ছিদ্দিক আহম্মদের ছেলে রাশেদুল আলম টেকনাফ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। উক্ত মামলা র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION