শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শাহাবউদ্দীন সিকদার, মহেশখালী:
১৭ই ডিসেম্বর শনিবার মহেশখালী উপজেলার কালামাছড়া ইউনিয়নের কৃতি সন্তান ৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কালারমারছড়া মধুপুর দরবার শরীফের বড় শাহজাদা, পীর সৈয়দ আহমুদুল্লাহ (৭৭) আজ দুপুর ১.৩০ মিনিটের সময়ে নিজ বাসভবনে ভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন।
আগামীকাল রবিবার বেলা ২ ঘটিকায় কালামারছড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা অনুষ্টিত হবে। তিনি ১৯৪৬ সালে কালামাছড়ার এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় জডিত ছিলেন। তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃতুতে মধুপুর দরবার শরীফে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান শেষে মধুপুর দরবারের নিয়ম রীতি শেষ করে মধুপুর দরবার শরীফের আঙ্গিনায় তাকে সমাহিত করা হবে।
সুত্র জানায় তিনি একমাত্র রনাঙ্গনের সম্মুখ যোদ্ধা ছিলেন যিনি কোন দিন সরকারের সুযোগ সুবিধা ভোগ করেননি। বীর মুক্তিযোদ্ধা কালারমারছড়া ইউনিয়নের বাসিন্দা সৈয়দ আহমদ উল্লাহর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন-বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহেশখালী উপজেলা শাখার পক্ষে-বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ছালেহ আহমদ।
ভয়েস/ জেইউ।