শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে এক লাখ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।গ্রেফতার জোসনা আক্তার টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান মাহমুদের স্ত্রী।

র‌্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী বলেন, ‘শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা এলাকার ওয়াব্রাং মসজিদের পাশের রাস্তায় অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে জোসনা আক্তারকে গ্রেফতার হয়। তার কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার হয়েছে।’

পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে উদ্ধার ইয়াবাসহ জোসনা আক্তারকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION