শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজারে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত

ভয়েস প্রতিবেদক:

“ থাকবো ভালো,রাখবো ভালো দেশ,বৈধ পথে প্রবাসী আয়,গড়বো বাংলাদেশ” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

রবিবার সকালে জেলা প্রশাসকের কার‌্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক মো নাসিম আহমেদ,ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর এপিসি সাইয়্যেদ আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো নজির উল্লাহ। পরে জেলার একটি বেসরকারি ব্যাংককে সর্বোচ্চ র‌্যামিটেন্স আহরণকারী ও ২জন শ্রেষ্ঠ রেমিট্যান্স প্রদানকারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ২ জন প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা ও দুর্ঘটনায় কবলিত অভিবাসী পরিবারের ২জন সন্তানের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
এরপরে নিরাপদ অভিবাসনে সচেতনতামূলক পটগান পরিবেশিত হয়।

ভয়েস/আআ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION